২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ

ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

ন্যাশনাল ইম্প্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মের (নিকার) আগামী বৈঠকেই এ প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
 

জাতীয় সংসদে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বলেন, “নিকার আগামী বৈঠকে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করোরেশন করার প্রস্তাব উত্থাপন করা হবে বলে সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন।”

দীর্ঘদিন ধরেই ময়মনসিংহকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। ময়মনসিংহ হবে বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন।    

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে ঢাকাকে ভাগ করে দুটি সিটি করপোরেশনে রূপান্তরের পাশাপাশি নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণায় উচ্ছ্বাসে ফেঁটে পড়েন ময়মনসিংহবাসী। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণেরও খবর পাওয়া গেছে।