২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার্যকর’ সামরিক অধ্যাদেশ বৈধ করতে সংসদে উপস্থাপন

উচ্চ আদালতের রায়ে দুই পর্যায়ে সামরিক আইনে জারি করা অধ্যাদেশগুলো অকার্কর হওয়ায় তা কার্যকরে সংসদে উপস্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

উচ্চ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় কিছু অধ্যাদেশ অকার্যর হয়ে যায়।

জাতীয় সংসদের রোববারের অধিবেশনে ১৯৭৫ সালের ২০ অগাস্ট থেকে ১৯৯৭ সালের ৯ এপ্রিলের মধ্যে জারি করা এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত জারি করা বেশবিছু অধ্যাদেশ উপস্থাপন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।

সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।

সামরিক সরকারের সময়ে জারি করা ‘কার্যকর’ এসব অধ্যাদেশ আইনি ভিত্তি দিতে গত ১৪ জানুয়ারি দুটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া বলেছিলেন,  ১৯৭৫ সালের ২০ অগাস্টের পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৯১টি এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে ৮১টি অধ্যাদেশ মিলিয়ে মোট ১৭২টি অধ্যাদেশ জারি করা হয়।

তিনি বলেছিলেন, “হাই কোর্ট সামরিক সরকারের সময়ের অধ্যাদেশ অবৈধ ঘোষণা করেছে। এ অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলোর আবশ্যিকতা রয়েছে, তার জন্য অধ্যাদেশ জারি করা হবে, আর পরবর্তীতে যে সব আইনের দরকার হবে তা নতুন করে করা হবে।”