২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে নিষিদ্ধের দাবি নির্মূল কমিটির

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার সকাল ১১টায় জেলা শহরের স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভ পাদদেশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সবশেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হয়।