ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের লামাপাড়া এলাকার একটি ময়লার স্তূপে লাশটি পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে অথবা ভোরে যুবকটিকে পিটিয়ে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
