২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

সাভারে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক যুবলীগ কর্মীকে ‘আশঙ্কাজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার পোড়াবাড়ি মহল্লায় সন্ত্রাসীদের এলোপাথারি কোপে এবং গুলিতে গুরুতর আহত হন রেজাউল করিম (২২)।

তাকে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

রেজাউল সাভার আমিন বাজারের জিন্নত আলীর ছেলে। পোড়াবাড়ির শচিনগর মহল্লার গোলাম মোস্তফার মেয়ে পারভিনকে বিয়ে করে সেখানেই থাকতো সে।

রেজাউলের বোন মুক্তা বলেন, বাজার থেকে ফেরার পথে পোড়াবাড়ী এলাকায় থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোক্তার ও তার ভাই মনিরের নেতৃত্বে ১০-১২ টি মোটরসাইকেল যোগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে।

এ সময় তাকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করার পর কপালে গুলি করে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা উদ্ধার করে তাকে এনাম মেডেকেলে নিয়ে যায়।

সাভার মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

তবে রেজাউলের বোন মুক্তা বলেন, সে কোন সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত নয়।

সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ইরফান আহম্মেদ জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার কপালে গুলি করা হয়েছে। তাই তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।