রাঙামাটিতে বিজিবির গাড়ি চাপায় শিশুর মৃত্যু
রাঙামাটিতে বিজিবির জিপ চাপায় এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার শহরের ভেদভেদির রাঙামাটির-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত আজাদুর রহমান টিপু (৯) শহরের গোধূলী আমানতবাগ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
কোতোয়ারি থানার ওসি সাইফুল আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ভেদভেদী এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা টিপুকে বিজিবির একটি জিপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ভেদভেদীর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
পরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও নিহতের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
