টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফ উপজলার হ্নীলা থেকে প্রায় চার হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হ্নীলার দরগার পাড়া এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, ওই এলাকার লাল মিয়ার ছেলে নুর হোসেন (৪৫) ও কালা মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৫)।
র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ’ ইয়াবাসহ নূর হোসেন ও শুক্কুর আলীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
