২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন

হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 09:47 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বৃহস্পতিবার জননিরাপত্তা ট্রইবুন্যালের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম (৩৫) ফটিকছড়ি উপজেলার ভুজপর থানাধীন দক্ষিণ বান্দরমারা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

ট্রাইবুন্যালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি সেলিমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন দ-াদেশ দেয়।

একই সঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদ-ের আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য ১১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।

২০০৭ সালের ৬ ডিসেম্বর রাতে ডাকাতির উদ্দেশ্যে সাবেক বিডিআর সদস্য গফুরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে গফুর ঘটনাস্থলে নিহিত হন।

তিনি আরও জানান, ঘটনার পরদিন নিহতের ভাই আবদুর রহিম বাদী হয়ে ফটিকছড়ি (বর্তমানে ভুজপর) থানায় একটি মামলা করেন।

মামলার পর পুলিশ তদন্ত করে সেলিমসহ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। 

আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছে।