২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জনবল বাড়ছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮১টি পদে জনবল নিয়োগ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোলাম মুজতবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 05:00 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

আগামী মার্চের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে ট্রাইব্যুনালের নিবন্ধক এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ বুধবার জানিয়েছেন।

তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের নিয়োগ বিধি তৈরির প্রক্রিয়া চূড়ান্ত হয়ে যাবে, তারপরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত এই ট্রাইব্যুনালে জনবল সঙ্কটের কথা অনেক দিন থেকে বলঅ হচ্ছিল।

নাসিরউদ্দিন বলেন,  “ট্রাইব্যুনালে যে জনবল সঙ্কট রয়েছে, তা স্বীকার করতে দ্বিধা নেই।”

“তবে এই বছরের মার্চেই এ সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে,” বলেন তিনি।

ট্রাইব্যুনালে নিয়োগের সিদ্ধান্তের ব্যাপারটি অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রনালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রলায়য়ের ওপর নির্ভর করে।

সেখান থেকে অনুমোদনের পর নিয়োগ বিধি মেনে পাবলিক সার্ভিস কমিশন ও ট্রাইব্যুনাল এই দুয়ে মিলেই নতুন নিয়োগ দেবে।

নাসিরউদ্দিন বলেন, প্রয়োজন ও চাহিদা অনুযায়ীই এসব নিয়োগ চূড়ান্ত হবে।

পরে বিজ্ঞপ্তি দিয়ে কোন পদে কতজন নিয়োগ হবে, তা জানানো হবে বলে জানান তিনি।

ট্রাইব্যুনালে বর্তমানে ৪৬ জন বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।