২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষিত বাড়ি ভাড়া প্রত্যাখান শিক্ষকদের

সরকার ঘোষিত ৫০০ টাকা বাড়ি ভাড়া ও ৩০০ টাকা চিকিৎসা ভাতা প্রত্যাখান করে মাদারীপুরের কালকিনিতে বুধবার বিক্ষোভ করেছেন বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার সচিবালয়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ এক সম্মেলনে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া একশ টাকা থেকে বাড়িয়ে পাঁচশ এবং চিকিৎসা ভাতা দেড়শ টাকা থেকে তিনশ’ টাকা করার ঘোষণা দেন।

সকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট কালকিনি শাখার উদ্যোগে প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বরে এসে সমাবেশ করে।

সংগঠনটির কালকিনি শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. খালেকুজ্জামানানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক জাকিয়া সুলতানা, প্রভাষক মো. মজিবুর রহমান, বশির আহম্মেদ, আবুল হোসেন, মোদাচ্ছের হোসেন, মশিউর রহমান রুলিন প্রমুখ।

অপরদিকে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কালকিনি শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ কার্যালয়ের সামনে সমাবেশ হয়েছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যরা।