গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুর সদর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কোনাবাড়ীর আমবাগ রোডে সিদ্দিক গ্রুপের ‘পলিগন ফ্যাশন লিমিটেড’ নামের ওই করখানায় আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুর অগ্নিনির্বাপক বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, আগুনে কারখানার কিছু পরিত্যক্ত পোশাক পুড়ে গেছে।
তিনি জানান, সকালে কারখানার অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ও কালিয়াকৈর অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর এই কর্মকর্তা।
