২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ কেজি হেরোইন আটক মামলার আসামির জামিন

২৬ কেজি হেরোইন পাচার মামলায় কাস্টমস হাউজের এয়ার পোর্ট শাখায় সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমানকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মঙ্গলবার তাকে জামিনের আদেশ দেন।

Image
২৬ কেজি হেরোইন আটক মামলার আসামির জামিন

২৬ কেজি হেরোইন আটক মামলার আসামির জামিন

আসামি পক্ষের আইনজীবী শেখ হেমায়েত হোসেন আদালতকে বলেন, আসামি একজন সরকারি কর্মকর্তা। সে কোনো ভাবেই হেরোইন পাচারের সঙ্গে জড়িত না। তাকে এ মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে।

শুনানি শেষে আদালত সাইফুর রহমানকে জামিন দেয়ার আদেশ দেয়।

সাইফুর রহমান গত বছরের ২ অক্টোবর হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে গত বছরের ২৭ নভেম্বর নিম্ন আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর  আবেদন করেন। সেই আবেদন খারিজ করে আদালত তাকে কারগারে পাঠায়।

২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন পাচারের ঘটনায় বিমান বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম ৭ জনকে আসামি করে এ মামলা করেন।