২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা থেকে পাচার গম বরিশালে উদ্ধার

ভোলা থেকে পাচার হওয়া তিন হাজার বস্তা গম বরিশাল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার বিকাল তিনটায় কীর্তনখোলা নদীতে পাঁচটি স্টিলবডি ট্রলারে এ অবিযানের সময় ১৫ জনকে আটক করা হয় বলেও কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুদাম থেকে পাচারের জন্য বরিশালে নিয়ে আসা হচ্ছিল এসব গম। প্রত্যেকটি বস্তায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা রয়েছে।

গোপন সংবাদ পেয়ে কীর্তনখোলা নদীর চরকাউয়ায় এ অভিযানে ৩ হাজার ২০০ বস্তা গম উদ্ধার করা হয়। এ সময় আটক ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গম ও ট্রলার থানায় হস্তান্তর করা হবে বলে জানান শফিউল ইসলাম।