২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যার ৩ দিন পর মামলা

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ খুন হওয়ার তিন দিন পর মামলা করেছেন তার স্ত্রী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 04:56 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে ফারুকের স্ত্রী নাহার আহমেদে এই হত্যা মামলা দায়ের করেন। তবে এজাহারে আসামি হিসাবে কারো নাম উল্লেখ করেননি তিনি।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে (৬০) গত শুক্রবার রাতে শহরের কলেজ পাড়ার বাসার সামনে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে  নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে ওসি জানান।      

ফারুক হত্যার প্রতিবাদে রোববার টাঙ্গাইলে অর্ধদিবস হরতাল পালন করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো।

ফারুক আহমদ জেলা কমিউনিটি পুলিশের সভাপতি, জেলা শ্রমিক ফেডারেশন ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির উপদেষ্টা, স্থানীয় সাপ্তাহিক মূলস্রোত এর সম্পাদক ও প্রকাশক, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, টাঙ্গাইল রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।