২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জলাশয়ে যুবকের লাশ

সাভারের বলিয়ারপুরের একটি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার সকালে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাসুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনের একটি ডোবার মধ্যে লাশ দেখতে পায় পথচারীরা।

খবর পেয়ে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়।

ওই যুবককে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে জানান এসআই মাসুম।

এ ঘটনায় সন্ধ্যায় পুলিশ বাদি হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।