গাজীপুরে গুলিতে নিহত ১
গাজীপুর পৌরসভার ভূরুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন একজন।
নিহত কামরুল ইসলাম মুক্তা (৪০) ভূরুলিয়ার কেরামত আলীর ছেলে।
আহত শাহ আলম (২৩) বাগালবাড়ি এলাকার আনসার আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
কামরুলের ভাই মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূরুলিয়ার ফকিরবাড়ি এলাকায় বিকাল ৩টার দিকে চারটি মোটরসাইকেলে ৮/১০ জন যুবক এসে প্রথমে শাহ আলমকে কোপায়।
এক পর্যায়ে পাশে দাঁড়ানো কামরুলকে লক্ষ করে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
বুকের বাম পাশে গুলিবিদ্ধ কামরুলকে গাজীপুর হাসপাতলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মানিক।
