নারায়ণগঞ্জে ১ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে একটি মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফউজুল আজিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত এস এম বাবলু (৪৫) রাজশাহীর ভগান্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফজলুর রহমান বলেন, ২০১১ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এসএম বাবলুকে আটক করে পুলিশ।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন।
