২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়: মজিনা

বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 10:00 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার সকালে সিলেটে তিনি সাংবাদিকদের বলেন, “দেশের ৬৪ জেলা ঘুরে দেখছি। এদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। ধীরে ধীরে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়ে উঠছে।”

এ ধারা অব্যাহত থাকলে দেশটি এশিয়ার টাইগার হিসেবে পরিগণিত হবে বলেও তিনি মনে করেন।

এর আগে তিনি বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সিলেটের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র নানাভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে তিনি হযরত হযরত শাহজালাল’র (রহ.) মাজারে যান। দুপুরে যান জাফলং।