বরিশালে শিশু চলচ্চিত্র উৎসব শুরু
বরিশাল নগরীতে চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শনিবার শুরু হয়েছে।
বিকালে নগরীর অশ্বিনী কুমার হলে চিলড্রেন ফিল্ম সোসাইটি বরিশাল শাখা আয়োজিত ওই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
সংগঠনটির বরিশাল শাখার সভাপতি তানজিল রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবে দেড়শ’ দেশি-বিদেশি স্বল্প দৈর্ঘ্যের শিশু চলচ্চিত্র প্রদর্শন করা হবে।প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
উৎসবে সুইজারল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, জার্মানি, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, নরওয়ে, তাইওয়ান, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও ইটালির চলচ্চিত্র স্থান পাবে বলেও জানান রাফি।
