২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষীর সুরক্ষা দেখতে ট্রাইব্যুনালের তদন্ত দল শেরপুরে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সুরক্ষার বিষয়ে খোঁজ নিতে শনিবার তদন্ত দল শেরপুর সফর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেরপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা এএসপি মো. আব্দুর রাজ্জাক খান তিন সদস্যের এ দলের নেতৃত্ব দেন।

শেরপুরে কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেন তিনি।

এরপর তিনি শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেনের সঙ্গে মতবিনিময় করেন।

শেরপুর ছাড়ার আগে বিকালে আব্দুর রাজ্জাক খান সাংবাদিকদের বলেন, বর্তমানে কামারুজ্জামানের সাক্ষ্য গ্রহণ চলছে। শেরপুর শহরে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন এবং দিয়েছেন এমন কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছেন। তাদের নিরাপত্তার বিষয়টি সরেজমিনে দেখার জন্য এবং কিছু প্রশাসনিক কাজের জন্যে এবার শেরপরে আসা।