২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ করে হত্যা, দুই বাড়িতে হামলা

বরিশালের গৌরনদী উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রের লাশ উদ্ধারের পর কথিত অপহরণকারীদের বাড়িতে হামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার নিহত স্কুলছাত্র রানা দাসের (১৪) সহপাঠীরা ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে দুটি বাড়িতে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত রানা টরকি বন্দর ভিক্টরি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। অপহরণের ছয়দিন পর শুক্রবার রাত ১২টার দিকে এলাকার একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।

গৌরনদী থানার এসআই সোলায়মান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানা দাসের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে তারা রানাকে হত্যার কথা স্বীকার করা কার্তিক ভক্ত ও সুলতান শরীফের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় ওই দুই বাড়িতে কার্তিক ও সুলতানের স্বজনরা ছিল না বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।