এসএ টিভির যাত্রা শুরু উপলক্ষে শোভাযাত্রা
বেসরকারি টিভি স্টেশন এসএ টিভির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু উপলক্ষে শনিবার চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সকালে প্রেসক্লাবের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বিএনপি নেতা সাংসদ জাফরুল ইসলাম, বিএনপির নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, এসএ পরিবহনের বিভাগীয় প্রধান মোরশেদ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার আগে আলোচনা, নাটক, কবিতা আবৃত্তি, মুকাভিনয়সহ নানা অনুষ্ঠান হয়।
