২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার আসিফের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি সিপিজের

ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:28 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

নিউ ইয়র্কভিত্তিক সংগঠনটি এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই দাবি জানিয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ব্লগার আসিফ মহিউদ্দীন গত ১৪ জানুয়ারি ঢাকার উত্তরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন। তার ঘাড়ে ও পিঠে সাতটি জখম হয়েছে।

গত ১৫ জানুয়ারি দেয়া ওই বিবৃতিতে সিপিজে বলেছে, তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বেসরকারি সংগঠন সিপিজে বিশ্বে সাংবাদিকদের এবং মত প্রকাশের অধিকার সুরক্ষায় কাজ করে। এই সংগঠনটি ‘সাংবাদিকতায় রেডক্রস’ নামে পরিচিত।

ছুরিকাহত আসিফ মহিউদ্দীন শনিবার পর্যন্ত হাসপাতালে ছিলেন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।