২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সম্পদ সাম্রাজ্যবাদের দোসরদের হাতে

সরকার মুক্তিযুদ্ধের চেতনতার কথা বললেও দেশের সম্পদ সাম্রাজ্যবাদের দোসরদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মোহাম্মাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

শুক্রবার দুপুরে নড়াইল টাউন ক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সভায় সংগঠনটির এ সদস্য সচিব একথা বলেন। 

অধ্যাপক আনু মোহাম্মাদ বলেন, মাগুরছড়া গ্যাস ফিল্ডের ক্ষতিপূরণ বাবদ কনোকোফিলিপস ও ন্যাভলোন নামের দুইটি কোম্পানির কাছ থেকে ৫০ হাজার কোটি আদায় করার সম্ভব ছিল। কিন্তু সরকার সেদিকে ছিল উদাসীন।

অথচ এ ক্ষতিপূরণের অর্থ দিয়ে দুইটি পদ্মা সেতু করার সম্ভব, বলেন তিনি।

আনু মোহাম্মাদের অভিযোগ, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচিতে পুলিশ নীরব থাকে এবং মায়াকান্নার ভাব দেখায়। অথচ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির শান্তিপূর্ণ কর্মসূচিতে থাকে মারমুখী।

সভায় দিলারা বেগমকে আহবায়ক ও কাজী হাফিজুর রহমানকে সদস্য সচিব করে সংগঠনের ২৭ সদস্যবিশিষ্ট নড়াইল জেলা কমিটি গঠন করা হয়েছে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুারো সদস্য বিমল বিশ্বাস, সিপিবি জেলা সভাপতি খন্দকার শওকত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।