২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ জানুয়ারি সংবাদপত্র প্রকাশ হবে না

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে  ২৫ জানুয়ারি ছুটি থাকায় পরদিন শনিবার সংবাদপত্র প্রকাশ হবে না।

বৃহস্পতিবার সংবাদপত্র মালিকদের সংগঠন (নোয়াব) এর কার্যকরী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

নোয়াব সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১২ জানুয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ২৫ জানুয়ারি শুক্রবার সারাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।