বাহরাইনে নিহতদের পরিবারকে সরকারি অর্থ সহায়তা
বাহরাইনে অগ্নিকান্ডে নিহত ১৩ বাংলাদেশির প্রত্যেক পরিবারকে ২লাখ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।
বুধবার প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।
মন্ত্রী বলেন, নিহতদের পরিবার প্রতি ২ লাখ টাকা অনুদান এবং
লাশ পরিবহন খরচ ও দাফন বাবদ ৩৫ হাজার টাকা করে দেয়া হবে।
খন্দকার মোশাররফ অারো জানান, নিহতরা যেসব কোম্পানিতে চাকরি করতেন সেখানে তাদের পাওনা বেতন ও ক্ষতিপূরণ আদায়ের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।তাদের মরদেহ আগামী সপ্তাহে দেশে পৌঁছাবে।
শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে অগ্নিকান্ডে ১৩ বাংলাদেশি নিহত হন।
এক প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সাংবাদিকদের জানান, ১৩-১৫ জানুয়ারি পর্যন্ত ঢাকা ও বরিশাল বিভাগ থেকে মালয়েশিয়া গমনেচ্ছু মোট ৪ লাখ ২৫ জন নাম নিবন্ধন করেছে।
দীর্ঘদিন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ ছিল। সমপ্রতি দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে চুক্তির আওতায় আবার দেশটি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু কেরেছে।
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, বিএমইটিএ’র মহাপরিচালক শামসুন্নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
