২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার লটারি জিতল শেরপুরের ৩৫৩ জন

শেরপুরে মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধনকারীদের মধ্যে ৩৫৩ জন লটারিতে নির্বাচিত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত লটারি প্রক্রিয়া বড় পর্দার মাধ্যমে প্রত্যক্ষ করেন নিবন্ধনকারীরা।

জেলা প্রশাসন জানায়, জেলার ৫২ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে প্রায় ১৫ হাজার প্রার্থী নিবন্ধন করেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।

বিজয়ী ৩৫৩ জনের মধ্যে রয়েছে শেরপুর সদরের ১৩১ জন, নালিতাবাড়ীর ৬৫ জন, শ্রীবরদীর ৬৭ জন, ঝিনাইগাতীর ৪১ জন ও নকলার ৪৯ জন।

লটারি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, চার উপজেলার ইউএনওসহ জেলার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।