২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর জেলা শিবির সভাপতি গ্রেপ্তার

গাজীপুরে বিআরটিসির বাস পাড়ানোর মামলায় ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু নাঈম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার বিকালে গাজীপুর কাপাসিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, বিআরটিসির দোতালা বাস পোড়ানোর মামলা তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

১৮ দলীয় জোটের হরতালের আগের ১০ ডিসেম্বর সন্ধ্যায় জোট নেতা-কর্মীরা মিছিল শেষে জেলা শহরের শিববাড়ি স্ট্যান্ডে দাঁড়ানো একটি দোতালা বাসে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ৬৮ বিএনপি নেতাকর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ৬০/৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ওই রাতেই জয়দেবপুর থানায় একটি মামলা করেন।