শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটটের সামনের মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হন তার স্বামী।
নিহতের নাম শাহিদা বেগম (৫৫), স্বামীর নাম নুরুল ইসলাম (৭০)।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই স্থানে একটি প্রাইভেটকার সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে ওই দুজন আহত হন। পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিসক শাহিদাকে মৃত ঘোষণা করেন।
তবে ওই দুজন প্রাইভেটকারের যাত্রী চিলেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো জানান, প্রাইভেটকার চালককে পাওয়া যায়নি। তাকে পাওয়া গেলে দুর্ঘটনা সম্পর্কে জানা যাবে।
