নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন।
এর আগে সালিসী বৈঠকে সুরাহার আশ্বাস দিয়ে প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগের বরাত দিয়ে বন্দর থানার ওসি আকতারুজ্জামান জানান, উপজেলার মাহমুদপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে মুন্না ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে নিছালকে সঙ্গে নিয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে একই এলাকার একটি বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে।
স্থানীয়ভাবে সালিশের আশ্বাস দেয়ায় মামলায় বিলম্ব হয়েছে বলেও ওসি জানান।
কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
