২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু আত্মরক্ষার্থেই সীমান্তে গুলি: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষার উদ্দেশ্য ছাড়া ভারত ও বাংলাদেশ কোনো পক্ষ থেকেই সীমান্তে আর গুলিবর্ষণ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় কয়েকটি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সীমান্তে বাংলাদেশি হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা গুলিতে নিহত হয়েছেন তারা বাংলাদেশের সীমান্তে নয়, ভারতের অভ্যন্তরে ঘটনার শিকার হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করেছি।”

সীমান্তে হত্যাকা- বন্ধের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, “কোনো পক্ষই গুলিবর্ষণ করবে না। আর গুলিবর্ষণ হলেও তা হবে একমাত্র আত্মরক্ষার্থে।

এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে গুলিবর্ষণের প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার হারিচাইল হাশিমপুর বুরগী, বেতপুর, পদুয়া ও তালতলী গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন মহীউদ্দীন খান আলমগীর।

এর আগে তিনি বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাতাপুকুরিয়া মোড়ে রিকশাচালকদের মধ্যে কম্বল বিতরণ এবং কচুয়ায় অগ্রণী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করেন।