বিসিএস শিক্ষা ফোরামের সভাপতি-সম্পাদক পড়ে মনির ও আমিন
২৯ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনিরুল ইসলাম ও আল আমিন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১২ জানুয়ারি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৯ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা ২৯ তম ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষা ক্যাডারের সদস্যরা এতে ভোট দেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন, জয়দীপ দে (সহ-সভাপতি), মোস্তাফিজুর রহমান মুক্তা (সাংগঠনিক সম্পাদক), মাহবুব হাসান (সহ সাধারণ সম্পাদক)।
