২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক-রবি অবকাঠামো ভাগাভাগি চুক্তি

মোবাইল ফোন অপারেটর রবি সম্প্রতি টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে অবকাঠামো ভাগাভাগির জন্য এক সমঝোতা স্মারক সই করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রবি’র গুলশানের কর্পোরেট হেড অফিসে এ বিষয়ক চুক্তিতে সই করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাইকেল ক্যুনার এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।

সোমবার রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, সমঝোতা স্মারক অনুযায়ী,  ভবিষ্যতে টেলিটকের সঙ্গে অবকাঠামো ভাগাভাগি ও সহযোগিতামূলক পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করছে রবি। অবকাঠামো ভাগাভাগির ফলে এই দুই মোবাইল অপারেটর তাদের ব্যয় কমানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারো আরো শক্ত অবস্থান গড়তে সক্ষম হবে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের প্রধান আসিফ রহমান, টেলিটকের থ্রিজি প্রজেক্ট ডিরেক্টর গিয়াস উদ্দিন আহমেদ, রেগুলেটরি ও কর্পোরেট রিলেশন্সের জেনারেল ম্যানেজার কাজি মো. গোলাম কুদ্দুস প্রমুখ।