২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দোকানির লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে এক মুদি দোকানির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাদারীপুর, প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 09:56 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সোমবার সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল এলাকার একটি ধান ক্ষেতে খোকন শরীফ নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

খোকন (৩৫) স্থানীয় জালাল শরীফের ছেলে। তিনি মুদি দোকান চালাতেন।

কালকিনি থানার ওসি শাহীন মণ্ডল সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন মৃতদেহ দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

“এটি পরিকল্পিত হত্যা কী না- তা এখনই বলা যাচ্ছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।