মাগুরায় কলেজ অধ্যক্ষকে কুপিয়ে জখম
মাগুরার শ্রীপুর উপজেলা সদর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদর খামার পাড়া এলাকায় একদল মুখোশধারী দুবৃর্ত্ত তাকে কুপিয়ে জখম করে।
আহত নির্মল সাহাকে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন নির্মল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কলেজে যাওয়া জন্য খামার পাড়ার বাসা থেকে বের হন তিনি। কিছুদূর যাওয়ার পর মাফলার ও টুপি পরা ৫/৬ জন দুবৃর্ত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
