যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন
যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত ঘোষণার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন হয়।
ভাষাসৈনিক আবুল হাসান সভাপতিত্বে এ মানববন্ধন থেকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত ঘোষণাসহ এর পক্ষে জনঐক্য গড়ে তোলার আহবান জানান বক্তারা।
অন্যদের মধ্যে সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির মানববন্ধনে বক্তব্য দেন।
ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনকি সম্পাদক বায়েজিদ আকাশ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা, ওয়াকার্স পার্টির মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু মানববন্ধনে উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এই মানববন্ধনে অংশ নেন।
