২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক উল্টে নিহত ৮

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারবোঝাই ট্রাক উল্টে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রিতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 04:09 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রোববার গভীর রাতে কালীগঞ্জের উলুখোলা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি মো. এনায়েত উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিলেট থেকে রাজশাহীগামী ট্রাকটি রাত সাড়ে ৩টার দিকে ঢাকা বাইপাস সড়কের উলুখোলা সেতুর ওপর রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা সারের বস্তা ও ট্রাকের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারের বস্তা সরিয়ে আট জনের লাশ উদ্ধার করে বলে ওসি এনায়েত জানান।

নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার বালুয়ামছিমপুরের খেয়াপাড়ার ওয়াহিদ, শহীদ ও বাবুল; নিলফামারীর জলঢাকা এলাকার শাহীনুর, একই জেলার একরামুল। গাইবান্ধা সদরের ক্ষুদ্রমালিবাড়ি পূর্ব পাড়ার এজহার নবী ও সাইফুল এবং দরীয়াপুরের সাদামিয়া।

এদের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আহতদের টঙ্গী ও গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।