শাহজালালে ৩ রোহিঙ্গা আটক
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)।
তারা হলেন, জিয়াউর রহমান (২৩), আইয়ুব (২৯) ও আলী (৩২)।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাসপোর্ট জাল করে ওই তিনজন কাতার এয়ার ওযেজে কাতার যাওয়ার আগে বিমানবন্দর চেক পযেন্টে তাদের আটক করা হয়।
এছাড়া দুপুর দেড়টার দিকে জাবেদ ও সাইফুল নামে দুই যুবককে দক্ষিণ আফ্রিকার জাল ভিসাসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
