২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই টেম্পুযাত্রী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:25 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

গোপালগঞ্জে বাস-টেম্পু সংঘর্ষে দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে আড়পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হতাহতরা সবাই টেম্পুযাত্রী।

নিহতরা হলেন- বলাকইড় গ্রামের শাহাদত হোসেন মোল্লার ছেলে,শহরের তরুন ব্যবসায়ী লিয়াকত হোসেন লিঙ্কন এবং টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নান্টু সরদারের স্ত্রী শাহিদা বেগম।

লিঙ্কন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় শাহিদার।

সদর থানার এসআই মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,রাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বলাকইড়গামী একটি টেম্পুর সঙ্গে বিপরীতমুখী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

দুর্ঘটনায় আহত নান্নু কাজী ও মনির সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নান্টু সরদারকে পাঠানো হয়েছে খুলনায়।