২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে ট্রলার‍ডুবি, মালিক নিখোঁজ

মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীতে শুক্রবার সন্ধ্যায় সিমেন্ট ভর্তি একটি ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

পুলিশ জানিয়েছে, নিখোঁজ আবুল কালাম (৪৫) ওই ট্রলারের মালিক। তিনি মাদারীপুরের চরচাণ্ডা গ্রামের রশিদ খানের ছেলে।

ট্রলারের আরেক আরোহী ঠাণ্ডু ব্যাপারীকে উদ্ধার করে একটি যাত্রীবাহী লঞ্চ।

মুক্তারপুর পুলিশ ফাড়িঁর এএসআই  মো. ছফির উদ্দিন বলেন, ট্রলারটি ক্রাউন সিমেন্ট কারখানা থেকে ৫১০ বস্তা সিমেন্ট নিয়ে মুক্তারপুর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে এমভি টিপু-৭ নামের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে মালামালসহ ট্রলারটি ডুবে যায়।

এরপর থেকে ট্রলার মালিক আবুল কালাম নিখোঁজ রয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ দুর্ঘটনায় উদ্ধার হওয়া ঠাণ্ডু ব্যাপারী মুন্সীগঞ্জ সদর থানায় এমভি টিপুর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।