২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারির ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা খুন

ময়মনসিংহ শহরে শুক্রবার ভোরে ছিনতাইকারির ছুরিকাঘাতে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ময়মনসিংহ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নিহত আমরুল আহম্মেদ সম্পদ (২৫) ঢাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, ঢাকা থেকে ভোরে তিনি ময়মনসিংহ শহরে নামেন। এরপর শহরের পাটগুদাম সংলগ্ন র‌্যালির মোড়ে একদল ছিনতাইকারি ছুরিকাঘাত করে তার মালামাল নিয়ে পালিয়ে যায়।

তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরুলের মৃত্যু হয়।