২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১তম বিসিএস: ৪৫০ শিক্ষকের পদায়ন

একত্রিশতম বিসিএসে উত্তীর্ণ শিক্ষা ক্যাডারের ৪৫০ জন কর্মকর্তাকে আগামী ১৫ জানুয়ারি বরাদ্দকৃত কলেজে যোগ দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলার দুই জন, রাষ্ট্রবিজ্ঞানের ৪০, প্রাণিবিদ্যার ৩১, ইংরেজির ৫৯, অর্থনীতির ১৮, দর্শনের ৪৪, ইতিহাসের ২১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১৪, সমাজ বিজ্ঞানের ২৬, সমাজকল্যাণের ৩৪, আরবি ও ইসলামী শিক্ষার একজন, পদার্থবিদ্যার ১৯, রসায়নের ৩২, উদ্ভিদ বিজ্ঞানের ১১, কৃষি বিজ্ঞানের তিন, ভূগোলের নয়, হিসাব বিজ্ঞানের ৩২, ব্যবস্থাপনার ২৯, গার্হস্থ্য বিজ্ঞানের চার, মার্কেটিংয়ের পাঁচ, মৃত্তিকা বিজ্ঞানের পাঁচ, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের একজন, সঙ্গীতের ইতিহাসের একজন এবং টিটিসি শিক্ষার সাতজন কর্মস্থল পেলেন।