২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির সভা শনিবার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

বৃহস্পতিবার ইসলামী ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বর টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।