মেজর জেনারেল সাজ্জাদ বিআইআইএসএসের ডিজি
সেনাবাহিনীর মেজর জেনারেল সাজ্জাদুল হককে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজের (বিজ) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রেষণে এই নিয়োগ দেয়া হয়।
অন্য আদেশে বিজের মহাপরিচালক পদে কর্মরত মেজর জেনারেল ইমরুল কায়েসকে সেনাবাহিনীতে ফেরৎ পাঠানো হয়েছে।
আরেক আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদে প্রেষণে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল আহসানুল হক মিয়াকে সেনাবাহিনীতে ফেরৎ পাঠানো হয়েছে।
ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল খায়ের।
