২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ১০ ঘণ্টা পর পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে রাতে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল সকালে আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ ও মাদরীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:11 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশায় নৌ পথের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট ঠিক মতো দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। তীব্র শীতের মধ্যে দুর্ভোগ পড়েন প্রায় দুই সহস্রাধিক যাত্রী।

কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে সিরাজুল হক জানান।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় সকালে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে কয়েকশ’ যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়।

শীত মৌসুমের শুরু থেকে প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে বিভিন্ন নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি পণ্য পরিবহনও বিলম্বিত হচ্ছে।