২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইট ভাটার ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

অনুমোদনহীন ইটভাটা পরিচালনার অভিযোগে চট্টগ্রামে দুইটি ইট ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা ধার্য করা হয়। 

অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা এ চারটি ইট ভাটার ড্রাম চিমনী বন্ধ রাখার নির্দেশ দেন।

সহকারী পরিচালক মামুন আরও বলেন, বুধবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানি করে শাহ পীর ব্রিকস নামে একটি ইট ভাটাকে দুই লাখ এবং বড় হাতিয়া ইট ভাটাকে তিন লাখ টাকাসহ পাঁচ লাখ টাকা জরিমান ধার্য করে অন্য দুইটি ব্রিক ফিল্ডের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।