২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 04:45 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৭ শতক ভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ। বুধবার সকালে দক্ষিণ মধ্যম হালিশহরে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যজিস্ট্রেট অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবজি, মাংসসহ ১৫টি দোকান এবং একটি সেমিপাকা অফিস ঘর উচ্ছেদ করা হয়েছে।

উদ্ধার করা জমির বাজার মূল্য বর্তমানে প্রায় তিন কোটি টাকা।

উচ্ছেদে জব্দ করা মালামাল তাৎক্ষণিকভাবে নিলাম আহ্বান করে এক লাখ নয় হাজার টাকা আদায় করা হয়েছে বলেও জানান অনুপম সাহা।