গাজীপুর সদর উপজেলায় একটি ডায়িং কারখানায় আগুন লেগে বয়লারের ফার্নেস অয়েল পুড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার রাতে উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকায় লিথি ডায়িং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার ব্রিগেডের গাজীপুর স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে কারখানার বয়লারটি অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে গেলে সেখানে আগুন ধরে যায়। আগুনে বয়লারের ফার্নেস অয়েল পুড়লেও সেটি বিস্ফোরিত হয়নি।