২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু খুন, বাবা সৎ বাবা আটক

নারায়ণগঞ্জে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মঙ্গলবার দুপুরে শহরের পাইকপাড়ার ভুঁইয়াপাড়ায় সজীব রহমান সামির (৩) খুন হয়।

আটক মনির হোসেন এক বছর আগে সজীবের মা শ্যামলীকে বিয়ে করেন।

শ্যামলীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া সাংবাদিকদের বলেন, মনির মাদকাসক্ত হওয়ায় তার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতেও স্বামীর সঙ্গে রাগ করে তিনি বাবার বাড়ি চলে যান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে মনির গিয়ে সজীবকে নিয়ে আসে এবং এরপরই তাকে হত্যা করে। এরপর মনির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধরে পুলিশে দেয়।

ময়নাতদন্তের জন্য সবীবের লাশ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মনির হোসেনের দাবি, সজীব অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।