যশোরে তরুণীকে ধর্ষণের চেষ্টা, আটক ২
যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় সোমবার রাতে এক তরুণীকে ধর্ষণের সচষ্টার অভিযোগে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এরা হলেন বারান্দিপাড়া মেঠো পুকুর পাড় এলাকার প্রয়াত মেহের আলী গাজীর ছেলে রায়হান গাজী (২৫) এবং আনোয়ার হোসনের ছেলে জনি (২৪)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মনিহার এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে ঢাকাগামী বাসের টিকেট কিনে দুলাভাইর সঙ্গে বাসায় ফিরছিলেন ওই তরুণী (২২)।
পথে বারান্দিপাড়ার আবুল কালাম আজাদের বাড়ির সামনে অস্ত্রের ভয় দেখিয়ে তারা দুলাভাইকে বেঁধে রাখে এবং পাশের একটি বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধষর্ণের চেষ্টা করে।
এ সময় তার চিত্কার শুনে এলাকার লোকজন এসে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী একটি মামলা করেছেন বলে এসআই জানান।
